ডেস্ক রিপোর্ট:

 

​নিজস্ব প্রতিবেদক, খুলনা:  শনিবার (৭ নভেম্বর) খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এর মধ্যে রয়েছে ফাজিল ও এসএসসি ভোকেশনালসহ বিভিন্ন পরীক্ষা, ২৮তম জাতীয় ক্রিকেট লিগের খেলা, বাংলাদেশ নৌবাহিনীর ভর্তি কার্যক্রম এবং বিভিন্ন মন্দিরে চলমান শ্যামাপূজা ও ধর্মীয় আয়োজন।

​আজকের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হলো—

আগামীকাল শনিবার বিকাল ৩টায় “ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস”-এর র‍্যলী বিকাল ৩টায় নগরীর জিয়া হল চত্বর হতে শুরু হবে..

খুলনা সদর থানা বিএনপি ও থানার অন্তর্গত ৯ টি ওয়ার্ডের আগামীকাল শনিবার বিকাল ৩টায় “ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস”-এর র‍্যলী বিকাল ৩টায় নগরীর জিয়া হল চত্বর হতে শুরু হবে..

খুলনা সদর থানা বিএনপি ও থানার অন্তর্গত ৯ টি ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দদের সর্বাত্মক অংশগ্রহণ এর মাধ্যমে সফল করার আহবান করা হয়,

​ফাজিল স্নাতক পরীক্ষা: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল স্নাতক (পাস) পরীক্ষা-২০২৫ প্রতিদিনের সূচি অনুযায়ী আজ দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া সোনাডাঙ্গা জোনের সিদ্দিকীয়া কামিল কুরআন দারুল মাদরাসায়ও এই পরীক্ষা চলছে।

​এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা: ২০২৬ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়েছে। এর কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সোনাডাঙ্গার সেন্ট জেভিয়ার্স হাই স্কুল (ডবল শিফট), দৌলতপুরের আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, লবণচরার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এবং খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় (বহুমুখী ও ডাবল শিফট)। ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

​২৮তম জাতীয় ক্রিকেট লিগ: খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের খেলা। সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ ম্যাচ চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।

​নৌবাহিনীর ভর্তি কার্যক্রম: খালিশপুরের বানৌজা তিতুমীরে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি (নৌ) পদে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। গত ১৮ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১৬ নভেম্বর পর্যন্ত চলবে।

​শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম: খুলনা নিউজপ্রিন্ট মিলস লি: (কেএনএমএল) চত্বরে স্ক্র্যাপ মালামাল প্রক্রিয়াজাতকরণ ও ভারী যন্ত্রপাতি অপসারণের শেষ দিন উপলক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও ভারী যন্ত্রপাতি অপসারণের কার্যক্রম আজ পরিচালিত হচ্ছে।

​চলমান ধর্মীয় আয়োজন ও শ্যামাপূজা

খুলনা মহানগরীর বিভিন্ন মন্দির ও পূজা কমিটির উদ্যোগে শ্যামাপূজা ও কালি পূজা উৎসব উদযাপিত হচ্ছে। আজকের উল্লেখযোগ্য ধর্মীয় আয়োজনগুলোর মধ্যে রয়েছে—

​শান্তিধাম মোড়: পঞ্চবিথী সার্বজনীন পূজা কমিটির আয়োজনে শ্রী শ্রী কালি পূজা ও আনুষঙ্গিক ধর্মীয় অনুষ্ঠান (৫ থেকে ১২ নভেম্বর)।

​পশ্চিম টুটপাড়া (কবি নজরুল সড়ক): পশ্চিম টুটপাড়া সার্বজনীন শ্রী শ্রী শ্যামাপূজা উদযাপন কমিটির উদ্যোগে পূজা উৎসব (৭ থেকে ১০ নভেম্বর)।

​সিমিন্টি রোড (সাহেবদের কবরখানা): সূর্য তরুণ সর্বজনীন পূজা কমিটির বার্ষিক শ্যামাপূজা উৎসব (৭ থেকে ১০ নভেম্বর)।

​জাতিসংঘ পার্ক (হাজী মেহের আলী সড়ক): তারেরপুকুর সার্ব্বজনীন শ্রীশ্রীশ্যামা পূজা উদযাপন পরিষদ কমিটির উদ্যোগে বাৎসরিক শ্যামাপূজা (৭ থেকে ৯ নভেম্বর)।

​সব মিলিয়ে খুলনা মহানগরীতে শিক্ষা, ক্রীড়া, শিল্প ও ধর্মীয় অঙ্গনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এসব আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে মানুষের উপস্থিতি ও কর্মচাঞ্চল্য বজায় রয়েছে।