ডেস্ক রিপোর্ট:

খুলনা প্রতিনিধি:

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. এম এম এ হাশেম। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একই নির্বাচনে ভাইস চেয়ারম্যানের দুটি পদে ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম (জুয়েল) ও ইঞ্জিনিয়ার মোশিউজ্জামান খান এবং সম্মানী সম্পাদক পদে ড. ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসাইন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে মো. মনিরুজ্জামান পলাশ এবং লোকাল কাউন্সিলের ২১টি সদস্য পদে ২১ জন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনার সোনাডাঙ্গায় আইইবি খুলনা কেন্দ্রের নিজস্ব কার্যালয়ে স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির (এলইসি) ব্যবস্থাপনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৪০ জন। তাঁদের মধ্যে ৪০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিভিন্ন পদে মোট প্রায় ২৬টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ভাইস চেয়ারম্যান (একাডেমিক ও মানবসম্পদ উন্নয়ন) পদে ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম (জুয়েল) ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মো. গোলাম ফারুক পাটোয়ারী পেয়েছেন ১৬৫ ভোট।

ভাইস চেয়ারম্যান (প্রশাসন, পেশাগত ও সামাজিক কল্যাণ) পদে ইঞ্জিনিয়ার মোশিউজ্জামান খান ২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর পেয়েছেন ১০১ ভোট।

সম্মানী সম্পাদক পদে ড. ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসাইন ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মুন্সী আতাউল্লাহ মাসুদ পেয়েছেন ১৪০ ভোট।

অন্যদিকে, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান পলাশ। এ পদে ড. মো. মাছুদ পেয়েছেন ১২১ ভোট এবং মো. জাকিরুজ্জামান পেয়েছেন ৫৮ ভোট।

লোকাল কাউন্সিলের ২১ সদস্য নির্বাচিত

লোকাল কাউন্সিলের ২১টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৭ জন প্রার্থী। ঘোষিত ফলাফলে সর্বোচ্চ ২৪২ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন ইঞ্জিনিয়ার মো. আবু তারেক। ২৩৯ ভোট করে পেয়ে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার তারেক আহমেদ। এ ছাড়া ২৩৮ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম মনিরুজ্জামান (পলাশ)।

লোকাল কাউন্সিলের নির্বাচিত অন্য সদস্যরা হলেন—ইঞ্জিনিয়ার তৌফিক আহমেদ, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. শাহজাহান আলী, ড. ইঞ্জিনিয়ার মো. সালাহ উদ্দিন ইউসুফ, ইঞ্জিনিয়ার কাজী মো. সাবিরুল আলম, ইঞ্জিনিয়ার একলাছুর রহমান চৌধুরী, ইঞ্জিনিয়ার শামীম জেহাদ, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. শাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. আবদুর রাজ্জাক বখতিয়ার, ড. ইঞ্জিনিয়ার মনির হোসেন, ইঞ্জিনিয়ার দেলোয়ার সিকদার, ইঞ্জিনিয়ার মো. তাওফিকুর রহমান, ইঞ্জিনিয়ার মো. আবদুস সালাম, ইঞ্জিনিয়ার মো. সাইফুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মো. হাসান আলী, ইঞ্জিনিয়ার এইচ এম তারেক মুর্শেদ, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান।

নির্বাচনে মোট ভোটারের মধ্যে ৪০৭ জন ভোটাধিকার প্রয়োগ করায় ভোট প্রদানের হার ছিল প্রায় ৫৫ শতাংশ। নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সম্পাদক ও অন্যান্য প্রতিনিধিরা ২০২৭ ও ২০২৮ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা আশা করছেন, নতুন নেতৃত্ব প্রকৌশলীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।