ডেস্ক রিপোর্ট:

 

প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রটোকল ভেঙে নতুন কুড়ি সিজন- ২ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে ওঠার পূর্বে তিনি খুলনা সার্কিট হাউজ মাঠের চারিপাশে জড়ো হওয়া সাধারণ মানুষের সাথে প্রটোকল ভেঙেই হাত মিলান ,তাদের সাথে কুশল বিনিময় করেন , এছাড়া বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা প্রবেশের সময় রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় প্রটোকল ভেঙে মিশলেন সাধারণ মানুষের সাথে। হাত মেলালেন সর্বস্তরের মানুষের সাথে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনার প্রবেশদ্বার রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় নির্মিত হয় পথসভা মঞ্চ। তাকে অভ্যর্থনা জানিয়ে মঞ্চে নেওয়ার জন্য গঠিত হয় তিন সদস্যের টিম। প্রধানমন্ত্রী আসার পূর্বেই ওই তিনজন মঞ্চের সামনে অপেক্ষা করতে থাকেন।

দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাস এসে থামে পথসভা মঞ্চের পাশে। অভ্যর্থনায় দায়িত্বে থাকা নেতৃবৃন্দ তার কাছে পৌঁছানোর আগেই গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী মিশে যান সাধারণ মানুষের সাথে। কোনো প্রটোকল রক্ষা না করে জনগণের সাথে হাত মেলাতে থাকেন।

তার এই আচরণে আনন্দে উদ্বেলিত হয় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ। পথসভা স্থলে উপস্থিত অনেককেই বলতে শোনা গেছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন প্রধানমন্ত্রী এই প্রথম। যিনি কোনো সভা-সমাবেশে গেলে মঞ্চে ওঠার আগেই জনগণের সাথে হাত মেলান। পরে তিনি মঞ্চে উঠে বক্তৃতা করেন। তুলে ধরেন সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা। এছাড়া ক্ষমতাচ্যুত ফ্যাসিস্টরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রসহ নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে চব্বিশের মতো আরো একটি আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এর আগে সকালে তিনি মোংলা, বাগেরহাটে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। সভা শেষে তিনি বেলা ২টা ৩৪ মিনিটে খুলনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি সিজন-২ উদ্বোধনের লক্ষ্যে যাত্রা করেন। এসময় কুদির বটতলা থেকে খানজাহান আলী ব্রিজ পর্যন্ত রাস্তার দু’পাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্লাকার্ড তুলে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।