ডেস্ক রিপোর্ট:

 

ফোন না ধরার অপরাধে খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে তাণ্ডব চালিয়ে দুর্বৃত্তরা।  বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সেখানে তিনটি চেয়ার এবং একটি গ্লাস ভাঙচুর করে। উপস্থিত ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দিগ্‌বিদিক ছুটাছুটি করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত খুলনার সন্ত্রাসী নুর আজিমের একান্ত সহযোগি ফাকাব্বির রেস্টুরেন্ট ম্যানেজারকে ফোন দেয়। কিন্তু কাজের চাপে তিনি ফোন ধরতে পারেনি। এ ঘটনাকে কেন্দ্র করে ওই সন্ত্রাসীর সহযোগির হামলার পরিকল্পনা করতে থাকে। বুধবার বিকেলে সুযোগ বুঝে ফাকাব্বিরের সহযোগিরা হামলা চালায়। এতে ওই রেস্টুরেন্টের তিনটি চেয়ার এবং একটি পানি খাওয়ার গ্লাস ভেঙে ফেলে। উপস্থিত সাধারণ ক্রেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। তারা দিগ্‌বিদিক দৌড়াতে থাকে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ আসে।

 

খুলনা থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন বলেন, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করা হচ্ছে। হামলার সাথে জড়িতেদের অতিদ্রুত গ্রেপ্তার করা হবে।