ডেস্ক রিপোর্ট:

 

খুলনায় বিশেষ অভিযান চালিয়ে নূর আজিম বাহিনীর ছয় সক্রিয় সদস্যকে আটক করেছে কেএমপি। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৫টা পর্যন্ত খুলনা সদর থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় নগরীর বিভিন্ন স্থান থেকে নূর আজিম বাহিনীর ছয় সদস্য সবুজ শেখ, বিশ্বজিৎ হাওলাদার, তাসিন ওরফে কাজল, রব্বানী সরদার, সাইফুল ইসলাম ও রাসেল শেখকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক সবুজ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নূর আজিমের নির্দেশে আটক ব্যক্তিরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও কোচিং সেন্টারে চাঁদা দাবি করতেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।