ডেস্ক রিপোর্ট:
: খুলনার রূপসায় মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোঃ জাকির হোসেন স্বল্পবাহিরয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হত্যার পেছনে কোনো পূর্বশত্রুতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত ও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে সংবাদটি হালনাগাদ করা হবে।
প্রিন্ট করুন
সেভ করুন