ডেস্ক রিপোর্ট:
বিশেষ প্রতিবেদন
চট্টগ্রাম: খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মোঃ জসিমকে (৫০) গ্রেফতার করেছে সিকিউরিটি রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল ০৫ নভেম্বর ২০২৬ ইং তারিখ রাত ৯:১৫ মিনিটে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের সময় জসিমের গায়ে ব্রাজিলের গেঞ্জি থাকায় কৌতুহলবশত আর্জেন্টিনার সমর্থকরা বলছেন ব্রাজিলের সমর্থক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
এসআরবি সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত অপরাধী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধের আসামিদের আইনের আওতায় আনতে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এবং এসআরবি-৭ এর একটি যৌথ আভিযানিক দল সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান থেকে ২০০৯ সালের জাহাঙ্গীর হত্যা মামলার ফাঁসির আসামি মোঃ জসিমকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃত জসিম খুলনা মহানগরীর (কেএমপি) সোনাডাঙ্গা থানাধীন হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর পুত্র।
এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট করুন
সেভ করুন