ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের সিরামিক টাইলসশিল্পের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস কুমিল্লার হোমনায় এবং সুপরিচিত ব্র্যান্ড ‘অরা’ কুমিল্লার কোম্পানীগঞ্জে দুটি নতুন শোরুম উদ্বোধন করেছে।

গত রোববার  হোমনায় আকিজ সিরামিকসের সিদ্দিক অ্যান্ড সন্স এবং কোম্পানীগঞ্জে অরার ফুয়াদ এন্টারপ্রাইজ শোরুমের উদ্বোধন করা হয়।

 

আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক শোরুমগুলো উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফ এবং আকিজ সিরামিকসের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।