প্রতিবেদক রিপোর্ট :
* সভাপতি- মুফতী গোলামুর রহমান
* সম্পাদক - মুফতী আমানুল্লাহ
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় খুলনা প্রেসক্লাবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর দ্বি বার্ষিক সম্মেলন নগর সভাপতি মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও মুফতী আসাদুজ্জামান এর পরিচালনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী আজিম উদ্দিন।
সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুফতী মাহবুবুর রহমান, মুফতী আমানুল্লাহ, মুফতী আব্দুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী আরিফ বিল্লাহ, মুফতী ইমরান হোসাইন, মুফতী জাকির হোসাইন, মাওঃ দীন ইসলাম, মাওঃ ইকবাল মাহমুদ, মাওলানা আব্দুর শাকুর, মুফতি মাহমুদ, মুফতী আল আমিন, মুফতী ইব্রাহিম, মাওঃ আব্দুল্লাহ আল কাফি, মুফতী আবু সালেহ, মাওঃ নাজমুস সাদাত, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মাওঃ আরিফুর রহমান, শেখ মোঃ নাসির উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য মুফতী গোলামুর রহমান কে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া ও মুফতী আমানুল্লাহ কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
প্রিন্ট করুন
সেভ করুন