ডেক্স নিউজ :

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করেছে।

বুধবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর লিমা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ান হয়। পরে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’সর্বশেষ খবর

পরে আরও একটি ইউনিট যুক্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।