ডেস্ক রিপোর্ট:
খুলনা : খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর মোল্লাবাড়ির সামনে রাস্তার পাশে রাখা একটি ইট-বালুবাহী ডাম্পার ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (ভোররাতে) দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনসাধারণের চলাচলের রাস্তার পাশে রাখা একটি যানবাহনে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বিস্তারিত আসছে
প্রিন্ট করুন
সেভ করুন