হোম › রাজনীতি › ওলামা সম্মেলনে খুলনা জেলার নতুন কমিটি ঘোষণা, সভাপতি আব্দুল্ল...
রাজনীতি

ওলামা সম্মেলনে খুলনা জেলার নতুন কমিটি ঘোষণা, সভাপতি আব্দুল্লাহ সম্পাদক শায়খুল ইসলাম

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ বিকাল আপডেট করা হয়েছে: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ রাত ৫৫০ জন পাঠক
ওলামা সম্মেলনে খুলনা জেলার নতুন কমিটি ঘোষণা, সভাপতি আব্দুল্লাহ সম্পাদক শায়খুল ইসলাম

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর খাদিমুল ইসলাম মাদ্রাসা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ। পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি গোলামুর রহমান এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আজীমুদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব, পূর্ব শাখার সভাপতি এস এম রেজাউল করিম, নগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দীন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সরোয়ার হোসাইন, মাওলানা আহসান হাবীব, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি মিজানুর রহমান, মুফতি শরিফুল ইসলাম, মুফতি আজিবুর রহমান, মুফতি হেলাল উদ্দিন শিকারী, মাওলানা হারুন অর রশিদসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।

সম্মেলনের শেষ পর্যায়ে আগামী ২০২৭-২৮ সেশনের জন্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা শেখ আব্দুল্লাহকে সভাপতি এবং মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।