হোম › অপরাধ › খুলনার  চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা
অপরাধ

খুলনার  চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩১ দুপুর আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ রাত ৬৮১ জন পাঠক
খুলনার  চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানের ভেতরে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্বৃত্তরা গফফারের চায়ের দোকানের ভেতরে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হত্যার পেছনে কোনো পূর্বশত্রুতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।