হোম › সারাদেশ › ডুমুরিয়ায় তরিকুল হত্যা মামলায় পুলিশের বড় সাফল্য , প্রধান...
সারাদেশ

ডুমুরিয়ায় তরিকুল হত্যা মামলায় পুলিশের বড় সাফল্য , প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ দুপুর আপডেট করা হয়েছে: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ রাত ৫৯৭ জন পাঠক
ডুমুরিয়ায় তরিকুল হত্যা মামলায় পুলিশের বড় সাফল্য , প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

  স্টাফ রিপোর্টার , 

প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন বিএনপি নেতার ছেলে তরিকুল হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে সময়সীমা বেঁধে দিয়ে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য (এমপি)। এর পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তারে খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একাধিক আভিযানিক দল মাঠে নামে।

অবশেষে ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে এজাহারনামীয় প্রধান আসামি বায়তুলসহ এ মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি বায়তুলকে পাবনা থেকে এবং তদন্তে পাওয়া সন্দেহভাজন অপর আসামি আরিফুলকে ডুমুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পলাতক বায়তুলকে গতকাল পাবনা থেকে গ্রেপ্তার করে। পরে আজ (সোমবার) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার আরিফুলকেও আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

এদিকে এজাহারনামীয় তিন আসামিসহ এ পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তারের বিষয়টি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।