হোম › সারাদেশ › খুলনার আড়ংঘাটায় দুইজনকে গুলি, আহত ২
সারাদেশ

খুলনার আড়ংঘাটায় দুইজনকে গুলি, আহত ২

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ রাত আপডেট করা হয়েছে: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ রাত ৬০৩ জন পাঠক
খুলনার আড়ংঘাটায় দুইজনকে গুলি, আহত ২

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫)। তাঁদের শরীরে গুলির পাশাপাশি একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান শেখ পেশায় একজন ঘের ব্যবসায়ী এবং মো. খালেক একজন ভ্যানচালক। তাঁরা দুজন ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। এছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মান শেখের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।

তবে কী কারণে কারা তাঁদের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।