হোম › বাংলাদেশ › শূন্য হলো কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন
বাংলাদেশ

শূন্য হলো কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন

ডেক্স নিউজ প্রকাশনার সময়কাল: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ বিকাল আপডেট করা হয়েছে: ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ রাত ৫৭৪ জন পাঠক
শূন্য হলো কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এ ঘোষণা দেন।

এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন আসনটির বিএনপিদলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক।

অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দেননি। সে সময় বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।