হোম › সারাদেশ › সোনাডাঙ্গা থানা পুলিশের সাফল্য- এনসিপি নেতাকে গুলি করার মামল...
সারাদেশ

সোনাডাঙ্গা থানা পুলিশের সাফল্য- এনসিপি নেতাকে গুলি করার মামলার প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ সকাল আপডেট করা হয়েছে: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ বিকাল ৬০৫ জন পাঠক
সোনাডাঙ্গা থানা পুলিশের সাফল্য- এনসিপি নেতাকে গুলি করার মামলার প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় এনসিপি নেতা মোতালেবকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় কথিত ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য ও মামলার প্রধান শুটার হিসেবে অভিযুক্ত সম্রাট হাওলাদারকে (২৯) গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা বৌবাজার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সম্রাট হাওলাদার মোতালেবকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় প্রধান শুটার হিসেবে অভিযুক্ত। এ ছাড়া নিয়মিত চাঁদাবাজি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবেও তার নাম রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সম্রাট হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চরখালী গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা থানাধীন আকিমুন সাঈদ স্কুল গলির নবপল্লিতে শাহীন সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

কেএমপির সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।