হোম › সারাদেশ › খুলনায় বাদল নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা
সারাদেশ

খুলনায় বাদল নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ বিকাল আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ রাত ৫৬৯ জন পাঠক
খুলনায় বাদল নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা
২৭ অক্টোবর পৌনে ৬টার দিকে জেলার বটিয়াঘাটা থানাধীন জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন জনৈক বাদশার দোকানের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে অহিদুল ইসলাম বাদল (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়। তিনি বটিয়াঘাটা থানাধীন তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। ঘটনার পর স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অহিদুল ইসলাম বাদলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। j