হোম › অপরাধ › খুলনার নদীতে মিলল দুটি মরদেহ, এলাকায় আতঙ্ক
অপরাধ

খুলনার নদীতে মিলল দুটি মরদেহ, এলাকায় আতঙ্ক

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ০২ নভেম্বর ২০২৬, ০২:২৩ দুপুর আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ রাত ৫৯৬ জন পাঠক
খুলনার নদীতে মিলল দুটি মরদেহ, এলাকায় আতঙ্ক

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসা উপজেলার সিংহেরচর এলাকার আলম মেম্বারের নদীর ঘাটে দুটি মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর ঘাটে দুটি মরদেহ দেখতে পেয়ে বিষয়টি জানানো হয় সংশ্লিষ্টদের। পরে মরদেহ দুটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে এখন পর্যন্ত মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তারা কারা, কীভাবে সেখানে এলেন কিংবা তাদের মৃত্যুর কারণ কী—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। মরদেহ দুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।