হোম › বিশ্ব › মারা গেলে স্বর্গে যাব,আমি খুব ধার্মিক মানুষ: ট্রাম্প
বিশ্ব

মারা গেলে স্বর্গে যাব,আমি খুব ধার্মিক মানুষ: ট্রাম্প

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ বিকাল আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ রাত ৫৭০ জন পাঠক
মারা গেলে স্বর্গে যাব,আমি খুব ধার্মিক মানুষ: ট্রাম্প

 

নিজেকে খুব ধার্মিক মানুষ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য মৃত্যুর পর স্বর্গে যাবেন বলেও বিশ্বাস করেন তিনি।

সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ৮০ বছর বয়সী ট্রাম্প। সাক্ষাৎকারে তার মৃত্যু, ধর্মবিশ্বাস এবং রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক রস ডুথ্যাট।

মৃত্যুর পর কী হবে, প্রশ্ন ট্রাম্পকে

দ্বিতীয় মেয়াদে একাধিকবার হত্যাচেষ্টার মুখে পড়েছেন ট্রাম্প। এসব ঘটনা তার নিজের মৃত্যু নিয়ে ভাবনায় কোনো পরিবর্তন এনেছে কি না, জানতে চান সাংবাদিক। এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘আপনি মারা গেলে কী হবে বলে মনে করেন?’

কিছুক্ষণ থেমে ট্রাম্প বলেন, ‘আশা করি, মানুষ আমাকে মিস করবে।’ এরপর তিনি বলেন, ‘আমি একজন ধার্মিক মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমার স্বর্গে যাওয়ার কথা। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।’

‘শত্রুদের ক্ষমা করতে পারব না’

সাক্ষাৎকারে ট্রাম্পকে আরও একটি প্রশ্ন করেন সাংবাদিক। তিনি জানতে চান, স্বর্গে যেতে হলে যদি রাজনৈতিক শত্রুদের প্রতি ভালোবাসা ও ক্ষমাশীল মনোভাব দেখাতে হয়, তাহলে ট্রাম্প কি তা করতে পারবেন?

এ প্রসঙ্গে জেমস কোমি ও ন্যান্সি পেলোসির নাম উল্লেখ করেন তিনি। তাদের প্রতি অতীতে ট্রাম্পের বিরূপ মনোভাবের কথাও তুলে ধরেন সাংবাদিক।

জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, উত্তর হলো, না। সম্ভবত আমি তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি ঘৃণা করি এবং সব সময়ই করব।’