হোম › বাংলাদেশ › ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে খুলনা বিশ্ববিদ্যালয়ে
বাংলাদেশ

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে খুলনা বিশ্ববিদ্যালয়ে

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ দুপুর আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ বিকাল ৫৪২ জন পাঠক
ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে খুলনা বিশ্ববিদ্যালয়ে

 

তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধার বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তার প্রসার এবং প্রযুক্তিনির্ভর স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্ব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজন করা হয় প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

এ সময় তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় আরও উৎসাহিত করবে এবং আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।