হোম › বাংলাদেশ › দুই সপ্তাহের দায়িত্ব পেলেই সব সমস্যা সমাধানের আশ্বাস আসিফ মা...
বাংলাদেশ

দুই সপ্তাহের দায়িত্ব পেলেই সব সমস্যা সমাধানের আশ্বাস আসিফ মাহমুদের

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ দুপুর আপডেট করা হয়েছে: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ রাত ৫৫৩ জন পাঠক
দুই সপ্তাহের দায়িত্ব পেলেই সব সমস্যা সমাধানের আশ্বাস আসিফ মাহমুদের

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ পরিস্থিতি ঠিক করতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’।