হোম › বাংলাদেশ › মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময়সূচি জানালেন প্রবাসীকল্যাণমন্ত্র...
বাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময়সূচি জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ বিকাল আপডেট করা হয়েছে: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ রাত ৫৬৬ জন পাঠক
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময়সূচি জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী

চলতি মাসের (নভেম্বর) শেষের দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত খরচের চেয়ে কোনো এজেন্সি অতিরিক্ত অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রতারক ট্রাভেল এজেন্সিগুলোর দৌরাত্ম্য রোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও জানান, কর্মী পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।এদিকে সংসদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণন রোধে বিদ্যমান নিরাপদ খাদ্য আইন আরও কঠোর ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার।