হোম › খেলা › মারা গেছেন বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল
খেলা

মারা গেছেন বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ রাত আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ রাত ৫৩৪ জন পাঠক
মারা গেছেন বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল মারা গেছেন।

শনিবার রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

 

রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহমুদ জামাল চার দশকেরও বেশি সময় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন।

দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

 

২০০৫ ও ২০০৮ সালে দুই মেয়াদে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন মাহমুদ জামাল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় মরহুমের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।