হোম › সারাদেশ › খুলনায় এক  ব্যক্তিকে কুপিয়ে জখম
সারাদেশ

খুলনায় এক  ব্যক্তিকে কুপিয়ে জখম

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ রাত আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ রাত ৫৮৭ জন পাঠক
খুলনায় এক  ব্যক্তিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার ডুমুরিয়া উপজেলায় সাইফুল নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তার পুরো শরীরে কফের আঘাত রয়েছে বয়স ৫০ উর্ধ্বে। তার বাড়ি বাগেরহাট জেলায়। তিনি একজন গ্রাম্য ডাক্তার।আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের হামলায় ওই ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং আহত ব্যক্তির পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিস্তারিত আসছে