হোম › বাংলাদেশ › গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশ

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ দুপুর আপডেট করা হয়েছে: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ বিকাল ৫৬৪ জন পাঠক
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেখানে অর্পিত দায়িত্ব পালন করবেন।