হোম › বাংলাদেশ › চতুর্মুখী সড়ক ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত-১, আহত অন্তত ১০
বাংলাদেশ

চতুর্মুখী সড়ক ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত-১, আহত অন্তত ১০

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ দুপুর আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ রাত ৫৯২ জন পাঠক
চতুর্মুখী সড়ক ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত-১, আহত অন্তত ১০

 

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাস, একটি কাভার্ড ভ্যান ও ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া এলাকায় উল্টোপথে মোড় নিতে গিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে দোলা পরিবহনের বাসটি গিয়ে আরেকটি লোকাল বাসের ওপর পড়ে।

এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ভ্যানের চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের জট সৃষ্টি হয়।