হোম › বাংলাদেশ › আজ খুলনায় কোথায় কী কর্মসূচি, এক নজরে দিনের আয়োজন
বাংলাদেশ

আজ খুলনায় কোথায় কী কর্মসূচি, এক নজরে দিনের আয়োজন

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ দুপুর আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ রাত ৫৯০ জন পাঠক
আজ খুলনায় কোথায় কী কর্মসূচি, এক নজরে দিনের আয়োজন

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

আজ শুক্রবার (৬ নভেম্বর) খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এর মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের র‍্যাগ ডে উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন, ২৮তম জাতীয় ক্রিকেট লিগের খেলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান পরীক্ষা।

আজকের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হলো—

খুলনা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠান-২০২৬ (র‍্যাগ ডে) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন: ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার মেইন রোডের বিহারী কলোনি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৮তম জাতীয় ক্রিকেট লিগ: খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের খেলা। শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে খেলা অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। এ প্রতিযোগিতা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

সরকারি মহিলা কলেজে পরীক্ষা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা শুক্রবার সকাল ৯টায় খুলনা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হবে।

ব্রজলাল কলেজে পরীক্ষা: সরকারি ব্রজলাল কলেজে ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্বের পরীক্ষা সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা: ২০২৫ সালের বিএ/বিএসএস পরীক্ষা শুক্রবার আহছানউল্লাহ কলেজ, সোনাডাঙ্গায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ফাজিল স্নাতক পরীক্ষা: খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল স্নাতক (পাস) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনের সূচি অনুযায়ী আজ দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।

নৌবাহিনীর ভর্তি কার্যক্রম: খালিশপুরের বানৌজা তিতুমীরে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। ১৮ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

চলমান অন্যান্য পরীক্ষা

এ ছাড়া খুলনা মহানগরীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা চলছে। এর মধ্যে রয়েছে দৌলতপুরের আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, লবণচরার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এবং খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে ৫ নভেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

সোনাডাঙ্গার সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষাও চলছে।

চলমান ধর্মীয় আয়োজন

খুলনার শান্তিধাম মোড় এলাকায় পঞ্চবিথী সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শ্রীশ্রী কালীপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন আয়োজন চলছে। ৫ নভেম্বর শুরু হওয়া এ আয়োজন চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

সব মিলিয়ে আজ খুলনা মহানগরীতে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এসব আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে মানুষের উপস্থিতি ও কর্মচাঞ্চল্য বাড়বে বলে ধারণা করা হচ্ছে।