হোম › সারাদেশ › খুলনায় গীর্জা থেকে মা মারিয়ার মূর্তির গ্লাস ভেঙে স্বর্ণের...
সারাদেশ

খুলনায় গীর্জা থেকে মা মারিয়ার মূর্তির গ্লাস ভেঙে স্বর্ণের টিপ চুরি

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১০ নভেম্বর ২০২৬, ১১:০১ রাত আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ রাত ৫৫৪ জন পাঠক
খুলনায় গীর্জা থেকে মা মারিয়ার মূর্তির গ্লাস ভেঙে স্বর্ণের টিপ চুরি

 

বিশেষ প্রতিনিধি, খুলনা | ১০ নভেম্বর, ২০২৬

​খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ঐতিহ্যবাহী সেন্ট মেরীস ক্যাথলিক গীর্জায় চুরি সংগঠিত হয়েছে। ১০ নভেম্বর, ২০২৬ (মঙ্গলবার) রাত ১২:৩০ ঘটিকা থেকে ভোর ০৫:০০ ঘটিকার মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা গীর্জার ভেতরের মাঠে অবস্থিত মা মারিয়ার মূর্তির সুরক্ষাকাচ (গ্লাস) ভেঙে মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

​গীর্জা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মূর্তির কাচ ভেঙে প্রতিমায় পরানো আনুমানিক ৫ থেকে ৭টি স্বর্ণের টিপ খুলে নিয়ে চম্পট দেয়। চুরি হওয়া এই স্বর্ণের টিপগুলোর বর্তমান আনুমানিক বাজারমূল্য ৬,০০০ থেকে ৭,০০০ টাকা।

​ঘটনাটি সকালে নজরে আসার পর ধর্মীয় প্রতিষ্ঠানটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পবিত্র এই উপাসনালয়ে চুরির ঘটনায় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়সহ এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে সংশ্লিষ্ট খালিশপুর থানায় চুরির ঘটনাটি জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করেছে।