হোম › বাংলাদেশ › জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলন মেলা
বাংলাদেশ

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলন মেলা

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ রাত আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ রাত ৫৩৩ জন পাঠক
জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলন মেলা

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় প্রেসক্লাব প্রাঙ্গণ। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এতে বরেণ্য সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন। কাটা হয় কেক।

 

প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।