হোম › বাংলাদেশ › প্রযুক্তির বিকাশেই স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্...
বাংলাদেশ

প্রযুক্তির বিকাশেই স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উদ্যোগ: মন্তব্য করেন খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ দুপুর আপডেট করা হয়েছে: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২১ রাত ৫৫৩ জন পাঠক
প্রযুক্তির বিকাশেই স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উদ্যোগ: মন্তব্য করেন খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম  মঞ্জু

তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার ল্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি আজ শনিবার দুপুরে নগরীর জলিল টাওয়ার চত্বরে আয়োজিত খুলনা ডিজিটাল কম্পিউটার ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি এ মেলার আয়োজন করেছে।

প্রশাসক আরো বলেন, প্রযুক্তিতে বিশ্বের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। যদি দ্রুত অগ্রগতি করতে না পারি তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। সেদিক থেকে প্রযুক্তিগত এই মেলার আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলা আমাদেরকে নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিতি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় শক্তি জোগাতে সহযোগিতা করবে। খুলনায় একটি বিভাগীয় ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সেই ট্রেড সেন্টারের মধ্য দিয়ে এতদাঞ্চলের বাণিজ্যের প্রসার ঘটবে এবং সকল অন্ধকার দূর করে সম্মিলিতভাবে একটি নিরাপদ খুলনা গড়ে তুলতে হবে।

প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলায় স্থাপিত স্টলগুলি পরিদর্শন করেন এবং স্টলসমূহে স্থান পাওয়া নতুন নতুন প্রযুক্তিসমূহের সাথে পরিচিত হন।

সমিতির সভাপতি মো: জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো: জহিরুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড পিএলসি’র ডিএমডি মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, কম্পিউটার সলিউশন ইন্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আবুল হাসান ও খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন জলিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ কামরুল ইসলাম, সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো: আজিজ হোসেন সুমন এবং শুভেচ্ছা বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহবায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান রিহিন।

**************************
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডায়াবেটিস একটি প্রাণঘাতী রোগ এবং এটি সকল রোগের প্রকোপ বাড়িয়ে দেয়। এ রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করাই আমাদের মূল কর্তব্য। তিনি চিকিৎসা প্রদানের পাশাপাশি এই রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান।

কেসিসি প্রশাসক আজ শনিবার সকাল ৯টায় নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতাল অডিটরিয়ামে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মেডিকেল কলেজ হাসপাতাল এ অলোচনা সভার আয়োজন করে। এবারের ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "ডায়াবেটিস চিকিৎসা দীর্ঘমেয়াদী, সময়মতো পদপেই হতে পারে নিরাময়ের চাবিকাঠি"।

আলোচনা সভায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিকে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৯ ল। অর্থাৎ প্রতি ৮ জনের মধ্যে ১ জন ডায়াবেটিসে আক্রান্ত যা আমাদের জন্য বিপজ্জনক এবং সতর্ক সংকেত। তবে কায়িক পরিশ্রম করা, নিয়মিত হাঁটা এবং নিয়ন্ত্রিত খাবার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। সে কারণে নিয়মিত ব্যায়াম করা, হাঁটা, খাদ্যাভ্যাস ঠিক রাখা জরুরি।

প্রশাসক আরো বলেন, আমাদের শহরে নানান ধরনের সমস্যা আছে। এর মধ্যেও মানুষকে সুস্থ রাখার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের প থেকে আমরা একটি সুন্দর শহর গড়ার চেষ্টা করছি। আমরা চাই পরিবেশ সুন্দর রাখতে, মানুষের হাঁটার জায়গাগুলো মসৃণ ও পরিষ্কার রাখতে। গাছ লাগানো, পয়:নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং দ্রুত বর্জ্য অপসারণের কাজ শুরু করেছি। একটি স্বাস্থ্যকর শহর গড়ার েেত্র যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিবেবে বক্তৃতা করেন হাসপাতালের পরিচালক ব্রিগে: জেনারেল ডা. মো: রেজাউর রহমান (অব:) ও গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল মান্নান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিক বিভাগের প্রধান ডা. মো: আব্দুস সবুর।

এর আগে দিবসটি পালন উপলক্ষ্যে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গাজী মেডিকেল কজেল হাসপাতালের সমানে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতালের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রশাসক ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে ডায়াবেটিস পরিমাপের যন্ত্র বিতরণ করেন।

*****************************
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার বেলা ১১টায় নগরীর সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কের পুকুরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন। নগরবাসীকে শারীরিক পরিশ্রমে উদ্বুদ্ধ করার ল্েয কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘স্বাস্থ্যকর শহর’ প্রকল্পের আওতায় এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক সাঁতার প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমরা খুলনা শহরকে একটি স্বাস্থ্যকর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। বিশেষ করে শহরে যত পুকুর আছে, এগুলোকে আমরা পরিষ্কার ও পরিচ্ছন্ন করে স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তুলছি। তিনি খুলনা শহরকে 'গ্রিন ও কিন সিটি' হিসেবে গড়ে তুলতে বাস্তবায়িত কার্যক্রম ধরে রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এছাড়া সোলার এনার্জি পার্কে নতুন করে সোলার স্থাপন করে আলোকিত করার উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সোলার পার্কটি একটি মডেল পার্ক হিসেবে গড়ে তোলা হবে।

উল্লেখ্য, সাঁতার একটি সহজ ও আনন্দদায়ক শারীরিক ব্যায়াম, যা সব বয়সের মানুষ নিয়মিত চর্চা করতে পারেন। পাড়া মহল্লার পুকুরকে কাজে লাগিয়ে এলাকাবাসীকে নিয়মিত শারীরিক চর্চায় আগ্রহী করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় ২টি গ্রুপে সর্বমোট ২০ জন সাঁতারু অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: অনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা স্থপতি রেজবিনা খানম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলদি সিটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুল ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ ফোরামের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে তিনি পরিদর্শনে বের হন। এছাড়া পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: অহিদুজ্জামান খান, সমাজসেবক মো: মিরাজ ঢালী, বেল্লাল তালুকদার, মো: আব্দুল কুদ্দুস, বাদল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ র‌্যালীতে অংশগ্রহণ করেন।