হোম › বাংলাদেশ › ২৪ ঘণ্টার ব্যবধানে খুলনায় তিন খুন
বাংলাদেশ

২৪ ঘণ্টার ব্যবধানে খুলনায় তিন খুন

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ০২ নভেম্বর ২০২৬, ০৪:০২ দুপুর আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ রাত ৫৯২ জন পাঠক
২৪ ঘণ্টার ব্যবধানে খুলনায় তিন খুন

 

 খুলনা রিপোর্ট

২৪ ঘণ্টার ব্যবধানে খুলনায় ঘটেছে তিনটি হত্যাকাণ্ড। নগরীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয়েছে মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে। অন্যদিকে, রূপসার আঠারোবেকি নদী থেকে উদ্ধার করা হয়েছে দুই যুবকের মরদেহ। পরপর এসব ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে অবস্থান করছিলেন হুমায়ুন কবির। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্বজনদের অভিযোগ, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা এ হামলায় জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলার আঠারোবেকি নদীর সিংহের চর এলাকা থেকে উদ্ধার করা হয় দুই যুবকের মরদেহ। নিহতদের একজন মেহেদী হাসান সোহাগ, অন্যজন রেজাউল করিম। তাঁদের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এক দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এসব ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

 অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন,এখনো পর্যন্ত সুরাত হাল করা হয়নি তবে খুব শীঘ্রই আমরা অপরাধীদের ধরে আইনের আওতায় আনব