হোম › বাংলাদেশ › খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
বাংলাদেশ

খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ বিকাল আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ রাত ৫৬৮ জন পাঠক
খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

 

মাদক সংক্রান্ত বিরোধের জেরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডালমিল মোড় এলাকায় জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে ডালমিল মোড়ের ভেতরের একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহত জাহিদুল ইসলাম লবণচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার আবু হায়াতের ছেলে। অভিযোগ অনুযায়ী, মাদক সংক্রান্ত বিরোধের জেরে লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার সাগর (২৭) এবং তার সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি জাহিদুলকে ধারালো চাপাতি দিয়ে ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করেন। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় লোকজন আহত জাহিদুলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল ৩টা ৫০ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।